Bengali

শিক্ষার্থী সহায়তা, নিরাপত্তা এবং কর্মকাণ্ড

 
বিশেষ কর্মসূচি

 

লাইব্রেরি পরিষেবা

স্কুল লাইব্রেরি কর্মসূচি আনন্দের জন্য নতুন ধ্যানধারণা লাভ করতে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে পড়তে এবং প্রাতিষ্ঠানিকভাবে সফল হবার জন্য তথ্য পেতে বই ও কম্পিউটার ব্যবহারের আমন্ত্রণ জানায়স্কুল লাইব্রেরিয়ানেরা বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করেন এবং তথ্য বের করার, তা পড়ার এবং এর অর্থ বোঝার জন্য প্রয়োজনীয় দক্ষতা শিক্ষা দেন

 

পিতামাতারা ইংরেজি ব্যতীত অন্য ভাষার ও বিভিন্ন বিষয়ের ওপর সব পাঠ স্তরের উপযোগী সেরা বইগুলো তাদের সন্তানদের জন্য খুঁজে পেতে সাহায্য করার জন্য লাইব্রেরিয়ানদের বলতে পারেনইন্টারনেট ব্যবহারের সময় পিতামাতারা কীভাবে তাদের সন্তান ও তরুণ প্রজন্মকে নিরাপদে রাখতে পারেন সে সম্পর্কে লাইব্রেরিয়ানের কাছ থেকে পরামর্শ নিতে পারেপিতামাতারা পারিবারিক সাক্ষরতা নির্দেশিকা যেমন: ওপেনিং দি ডোর টু লার্নিং, লিটারেসি ইজ এ ফ্যামিলি অ্যাফেয়ার" দেখার জন্য আমন্ত্রিতএর মাধ্যমে পিতামাতারা তাদের সব বয়সের (প্রি-স্কুল থেকে গ্রেড ১২ ) সন্তানদের শিক্ষায় সহায়তা করার জন্য যেসব বই ও ধ্যান-ধারনার সুপারিশ করা হয় তার তালিকা পাবেন

 

গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং

কার্যকর ও দক্ষ শিক্ষার্থী গড়ে তোলা এবং তারা যাতে কম্যুনিটিতে ভূমিকা পালনকারী কার্যকর শিক্ষার্থী সদস্যে পরিণত হতে পারে, তার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা লাভের সুযোগ দিতে স্কুলগুলো বেশ কিছু সহায়তা পরিষেবা প্রদান করেস্কুল কাউন্সিলর পুরো স্কুল কম্যুনিটির সাথে একযোগে কাজ করেন এবং তিনি সকল শিক্ষার্থীর শিক্ষাগত ও আবেগগত বিকাশের জন্য দায়বদ্ধপ্রদত্ত পরিষেবা শিক্ষায়তনিক, ব্যক্তিগত/সামাজিক, পেশা/মাধ্যমিক-উত্তর বিকাশ ইত্যাদির ক্ষেত্রে সমস্যা মোকাবেলা করেআপনার সন্তানের স্কুলের গাইডেন্স কর্মসূচি সম্পর্কে কোন সুনির্দিষ্ট প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট স্কুলের প্রিন্সিপ্যাল, গাইডেন্স কাউন্সিলর এবং/অথবা প্যারেন্ট কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করুন

 

টিউটরিং

সাপ্লিমেন্টাল এডুকেশনাল সার্ভিসেস (এসইএস) ফেডারেল সরকার অর্থায়িত একটি কর্মসূচি যা নিয়মিত স্কুল দিবসের বাইরে একজন “অনুমোদিত প্রোভাইডার"-কে দিয়ে টিউটরিংয়ের ব্যবস্থা করে। এর অর্থ এসইএস টিউটরিং স্কুল ছুটির পর অথবা সপ্তাহান্তে দেয়া যায়।

 

টাইটেল ১ “উন্নতি আবশ্যক স্কুল - ১ ও ২ বছর, সংশোধনাত্মক বা পুনর্গঠন প্রক্রিয়াধীন" বলে চিহ্নিত স্কুলের এবং ফেডারেল গাইডলাইন অনুযায়ী ফ্রি লাঞ্চ পাওয়ার যোগ্য কে-১২ গ্রেডের শিক্ষার্থীদের পিতামাতারা এসইএস সুবিধা নিতে পারেন।

 

নিউ ইয়র্ক স্টেট সরকার প্রতি বছর উন্নতি আবশ্যক স্কুল চিহ্নিত করে, ফলে প্রত্যেক বছর এসইএস-উপযুক্ত স্কুল বদলে যায়। একইভাবে, একজন শিক্ষার্থীর ফ্রি লাঞ্চ পাওযার যোগ্যতাও বছর ভেদে বদলে যেতে পারে।

 

স্কুল এবং শিক্ষার্থী উভয়ই যদি যোগ্য হয়, শিক্ষার্থী প্রতি অ্যাকাডেমিক বছরে একটি এসইএস টিউটরিং কর্মসূচি পেতে পারে। এই কর্মসূচি পছন্দ করেন পিতামাতারা। এসইএস একটি বাড়তি সহায়তা সুবিধা যা একাধিক সহায়তা প্রদানে অন্যান্য অ্যাকাডেমিক ইনটারভেনশন সার্ভিস ও সম্প্রসারিত দিবা কর্মসূচির সাথে সমন্বিত করে দেয়া যায়।

 

প্রোভাইডারদের বিবিধ কর্মসূচি পিতামাতাদেরকে তাদের ছেলেমেয়েদের অনন্য শিক্ষাচাহিদা পূরণে যথার্থ কর্মসূচিটি বেছে নেয়ার সুযোগ দেয়। পিতামাতারা স্কুলের কাছ থেকে সুপারিশ ও পরামর্শ আশা করবেন। স্টেট অনুমোদিত এসইএস প্রোভাইডাররা ডিপার্টমেন্ট অব এডুকেশনের সাথে চুক্তিবদ্ধ। তারা সময়োচিত ও কার্যকর টিউটরিং প্রদান করছে এটি নিশ্চিত করতে স্টেট ও ডিপার্টমেন্ট তাদের উপর নজরদারি করে থাকে।

 

অনুরোধসাপেক্ষে প্যারেন্ট কোঅর্ডিনেটর, প্রিন্সিপ্যাল অন্যান্য স্কুল কর্মী পিতামাতাদেরকে এনওয়াইসি-তে লভ্য এসইএস কর্মসূচিগুলোর সাথে পরিচিত হয়ে সজ্ঞাত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারেন।    

 


ওএসওয়াইডি স্কুল অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অফিস

স্কুল অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অফিস (ওএসওয়াইডি) নিশ্চিত করছে যে নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলো নিরাপদ এবং সেগুলো সকল ছেলেমেয়ের জন্য সহায়কশিক্ষার্থীদের শিক্ষায়তনিক ও সামাজিক অগ্রগতিতে সহায়তা দিতে এবং স্কুলে ইতিবাচক পরিবেশ ও সংস্কৃতির উন্নয়ন ঘটাতে ওএসওয়াইডি একাধারে স্কুল এবং ইনটিগ্রেটেড সার্ভিস সেন্টার (আইএসসি), চিল্ড্রেন্স ফাস্র্ট নেটওয়ার্ক এবং স্কুল সাপোর্ট অর্গ্যানাইজেশনের সাথে কাজ করছে যাতে সামঞ্জস্যপূর্ণ ও একীভূত নীতির বাস্তবায়ন এবং শিক্ষার্থী সহায়তামুখী পরিষেবা অনুশীলন ও স্কুল-নিরাপত্তা নিশ্চিত করা যায়

 

ওএসওয়াইডি নিচের উদ্যোগ ও কর্মসূচি সমর্থন করে:

উপস্থিতি পরিষেবা, তত্ত্বাবধান পরিষেবা, মাদকদ্রব্য অপব্যবহার ও প্রতিরোধ, সাময়িক বাসস্থানের শিক্ষার্থী, শিশু নির্যাতন প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা, শৃঙ্খলাবিধান, শিক্ষার্থী বহিষ্কার শুনানি, অল্টারনেট লার্নিং সেন্টার, রেসপেক্ট ফর অল উদ্যোগ, জরুরি পরিকল্পনা, স্কুল নিরাপত্তা পরিকল্পনা, এবং যুব উন্নয়ন উপকরণ

 

স্কুলফুড

 

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোয় খাদ্য সরবরাহকারী বৃহত্তম প্রতিষ্ঠান স্কুলফুড নিউ ইয়র্ক সিটির সরকারি এলিমেন্টারি, মিড্ল, স্পেশাল এডুকেশন, হাই স্কুল, চার্টার স্কুল ও কিছু বেসরকারি স্কুলসহ ১৬ শয়েরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খাবার সরবরাহ করে।  এই কর্মসূচির মধ্যে আছে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, এলওয়াইএফই, শনিবার ও ছুটির দিনের, এবং গ্রীষ্মের খাবার। স্কুলফুড বিনামূল্যে দৈনিক ১৮০,০০০ জন শিক্ষার্থীর জন্য সকালের নাস্তা এবং প্রতিদিন মোট ৮৬০,০০০ জনেরও বেশি শিক্ষার্থীর খাবার পরিবেশন করে।

 

স্কুলফুড আমাদের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণের প্রচলন ঘটাতে এবং সুস্বাদু, স্বাস্থ্যকর ও রুচিসম্মত খাবার বেছে নেয়ার সুযোগসহ উচ্চ পুষ্টিসম্পন্ন খাবারের মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।  

 

২০০৮-২০০৯ পিতামাতা তথ্য-পুস্তিকা

 

যোগ্যতা

সকল শিক্ষার্থী পুষ্টিকর ও মজাদার অথচ সুবিধাজনক সহজ ও দামে সস্তা খাবার লাভের যোগ্য। সকল শিক্ষার্থীর জন্য সকালের নাস্তা বিনামূল্যে এবং দেড় ডলারে লাঞ্চ পরিবেশন করা হয। আপনি যদি টেম্পরারি অ্যাসিস্ট্যান্স টু নিডি ফ্যামেলিজ (টিএএনএফ), ফুড স্ট্যাম্প, উইক বা অন্য কোন সরকারি সাহায্যের সুবিধা গ্রহণ করে থাকেন, তাহলে আপনার সন্তান ফ্রি খাবার পাওয়ার যোগ্য হতে পারে। যেসব পরিবারের আয় ফেডারেল ইনকাম গাইডলাইনের সাথে সঙ্গতিপূর্ণ, সেসব পরিবারের সন্তান ফ্রি বা হ্রাসকৃত মূল্যে খাবার পাওয়ার যোগ্য হতে পারে।

স্কুল মিলস্ অ্যাপ্লিকেশন (স্কুল খাদ্যের আবেদনপত্র) এখন স্ক্যানযোগ্য ফরম, যা উজ্জ্বল লাল রংয়ে নতুন ডিজাইনে তৈরি করা হয়েছে, তবে পরিবার সম্পর্কিত তথ্যের প্রয়োজনীয়তা পরিবর্তিত হয়নি। আবেদনপত্রটি কালো বা নীল কালিতে পূরণ করতে হবে- এবং এর ফটোকপি করা যাবে না।    পরিবারগুলোকে সকল প্রয়োজনীয় তথ্য দিতে উসাহিত করা হচ্ছে যাতে ফরম প্রক্রিয়াকরণ করতে দেরি না হয়।

ডিপার্টমেন্ট অব এডুকেশন অ্যাকসেস নিউ ইয়র্কের সাথে এ বছরের শুরুতে সর্বপ্রথম অনলাইন স্কুল মিলস্ অ্যাপ্লিকেশন (অনলাইনে স্কুল খাদ্যের আবেদনপত্র) জমা দেয়ার জন্য একজোট হয়েছে। পরিবারসমূহ এখন থেকে নিজ বাড়িতে বসে গোপনীয়তা রক্ষা করে বিভিন্ন স্কুলে পাঠরত সন্তানদের জন্য বারবার ফরম পূরণ না করে একবারেই এনওয়াইসিডিওই স্কুলসমূহে পাঠরত তাদের সকল সন্তানের খাবারের জন্যে আবেদন করার সুযোগ পাবে। আবেদনপত্র ইলেকট্রোনিকভাবে প্রক্রিয়াকরণকেন্দ্রে এবং স্কুলের তথ্যভাণ্ডারে জমা হয়ে যাবে।

পুষ্টিমান

আমাদের মান সব সময় অর্জিত হয় এবং অনেক সময় তা ইউএসডিএ-এর রূপরেখা অনুযায়ী অতিক্রম করে যায়।  আমরা আমাদের খাদ্যতালিকার অন্তর্ভুক্ত খাবারে লবন, ফ্যাট এবং কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দিয়েছি এবং উচ্চ ফ্রুকটোজ কর্ন সিরাপ পরিহার করছি।  স্কুলফুড ট্রান্স ফ্যাট, কৃত্রিম সুগন্ধি, রং ও চিনি, পাম অয়েল, বিএইচএ, বিএইচটি, এবং এমএসজি নিষিদ্ধ করেছে। এছাড়াও আমরা আমাদের খাবারে খাদ্যজাত আঁশের পরিমাণ বাড়াচ্ছি।

 

স্বাস্থ্য

স্কুল হেলথ্ অফিস (ওএসএইচ) নিউ ইয়ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন এবং নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব হেলথ্ অ্যান্ড মেন্টাল হাইজিন (ডিওএইচএমএইচ)-এর যৌথ কর্মসূচি  ওএসএইচ ডিওই শিক্ষার্থীদের স্বাস্থ্য ও প্রতিরোধমূলক পরিষেবা প্রদান করে

 

ওএসএইচ স্কুল ও শিক্ষার্থীদের যেসব পরিষেবা প্রদান করে, তার মধ্যে আছে:

  • কোন শিক্ষার্থী নতুন একটি স্কুলে ভর্তি হওয়ার সময়ে যেসব স্বাস্থ্য সংক্রান্ত শর্ত পূরণ করতে হয়;
  • স্কুলভিত্তিক হেলথ্ সেন্টার;
  • স্কুল নার্স;
  • স্কুল চলাকালে যেসব শিক্ষার্থীর স্বাস্থ্য পরিষেবা/৫০৪ ধারায় বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থী কিংবা ব্যক্তিক শিক্ষা কর্মসূচি (আইইপি) অনুযায়ী আবশ্যিক পরিষেবা;
  • টিকাকরণের শর্ত পূরণ;
  • মানসিক স্বাস্থ্য কর্মসূচি এবং যারা কম্যুনিটিতে মানসিক চিকিৎসা পরিষেবা প্রদানকারী খুঁজছেন, তাদেরকে সহায়তা করা;
  • লেখাপড়ায় সহায়তামূলক প্রযুক্তি;
  • দৃষ্টি ও শ্রুতি পরীক্ষা

 

অধিকাংশ ক্ষেত্রে পরিষেবা সরাসরি স্কুলের মাধ্যমে প্রদান করা হয়  স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে অনুগ্রহ করে আপনার স্কুল নার্সের সাথে যোগাযোগ করুন বা ISC and CFN Health Director ওয়েব সাইট দেখুন

 

এছাড়াও ওএসএইচ কিছু সাধারণ কর্মসূচি ও পরিষেবা প্রদান করে, যেমন সিটির পাবলিক স্কুল শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বিমা health insurance for students (শুধু ইংরেজি ওয়েব সাইট) এবং অটোমেটেড ডিফাইব্রিলেটর/কার্ডিও পালমনারি রিসাসিটেশন (এইডি/সিপিআর) কর্মসূচি, নিউ ইয়র্ক সিটির সকল পাবলিক স্কুলের জন্য বাধ্যতামূলকভাবে যে কর্মসূচিতে অন্তত ১টি কর্মক্ষম এইডি এবং জরুরি স্বাস্থ্যগত প্রয়োজনে ব্যবস্থাগ্রহণের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত সনদপ্রাপ্ত স্বেচ্ছাসেবী থাকা আবশ্যক 

 

শিল্পকলা

নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের লক্ষ্য পাবলিক স্কুলের সব শিক্ষার্থীকে শিল্পকলা বিষয়ে মানসম্মত শিক্ষাদান করানাচ, সংগীত, থিয়েটার ও দৃশ্যকলায় যে শৃঙ্খলা, জীবনভর উপভোগ করা এবং বিস্ময়ের ব্যাপার রয়েছে সেগুলো আবিষ্কারের সুযোগ সব শিক্ষার্থীরই থাকতে হবেযেসব শিল্পকলা সংগঠন প্রদর্শনী ও অনুষ্ঠান করে, উচ্চতর শিক্ষার ব্যবস্থা করে এবং নিউ ইয়র্ক সিটিতে শিল্পকলা খাতে কর্মসংস্থানের সৃষ্টি করে শিক্ষার্থীদেরকে সেসব শিল্পকলা সংগঠনের সাথে যুক্ত করা হবে

 

আর্টস অ্যান্ড স্পেশাল প্রজেক্টস্ (ওএএসপি) পাঠক্রম প্রণয়ন, স্কুল লিডারদের জন্য সহায়সঙ্গতি এবং নাচ, গান, থিয়েটার ও দৃশ্যকলা শিল্পের শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাসহ শিল্পকলা শিক্ষায় সহায়তাদান করেওএসআইএস সাংস্কৃতিক কম্যুনিটিতে এর সহযোগীদের সাথে নিয়ে প্রি-কে থেকে ১২তম গ্রেডের জন্য ব্লুপ্রিন্ট ফর টিচিং অ্যান্ড লার্নিং ইন দি আর্টস, প্রি-কে-১২ (শুধুমাত্র ইংরেজি ভাষায়) প্রণয়ন করেছে যাতে বেঞ্চমার্ক গ্রেড স্তরের শিক্ষার্থীদের কী জানতে ও কী করতে পারা উচিত সেকথা বলা হয়েছে  

 

আপনার স্কুলের পোর্টালে বার্ষিক আর্টস্ ইন স্কুলস্ প্রতিবেদন  ২০০৭-২০০৮ ইংরেজিতে পাওয়া যাবেএর সাথে পাবেন অনূদিত টেমপ্লেট 

 

পিএসএএল

অ্যাথলেটিক কর্মসূচির মাধ্যমে দলগত কাজের চেতনা সৃষ্টি, শৃঙ্খলাবোধ, খেলোয়াড়সুলভ মনোভাব লালনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক যোগ্যতা, চরিত্র উন্নয়ন এবং সামাজিকীকরণ দক্ষতা বিষয়ে শিক্ষালাভের সুযোগ প্রদান করাই হচেচ্ছ পাবলিক স্কুল অ্যাথলেটিক লিগের লক্ষ্য 

 

পিএসএএল প্রাতিষ্ঠানিক প্রমিতমানকে সমর্থন করে

·      শিক্ষার্থীদের অবশ্যই চারটি ক্রেডিটসম্পন্ন বিষয়ে ও শারীরিক শিক্ষায়  কৃতকার্য হতে হবে

·      কৃতকার্য হওয়া চারটি বিষয়ের মধ্যে অবশ্যই ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, বিদেশী ভাষা বা বিজ্ঞান- এগুলোর মধ্য থেকে দুইটি বিষয় থাকতে হবে

 

ইনস্ট্রাকশনাল টেকনলজি

অফিস অব ইনস্ট্রাকশনালটেকনলজি (ওআইটি) নিউ ইয়র্ক সিটির সকল শিক্ষকের পেশাগত উন্নয়নে সহায়তা প্রদান করে যাতে শিক্ষার্থীরা তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ পায়এটি তাদের ব্যক্তিগত উৎপাদনশীলতা, সৃজনশীলতা, সমালোচনাধর্মী চিন্তা এবং শ্রেণিকক্ষ ও প্রাত্যহিক জীবনে সহযোগিতা করার বিষয়টিকে উৎসাহিত করেশিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা, গ্রাফিক ডিজাইন, উপস্থাপনা, ডিজিটাল প্রকাশনা, এবং যোগাযোগসহ বিভিন্ন উদ্দেশে প্রযুক্তি ব্যবহার করে থাকেএনওয়াইসিডিওই শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান অর্জনে সহায়তা করে

 

ডিপার্টমেন্ট অব এডুকেশন স্কুলের কে-১২ গ্রেডের শিক্ষার্থীদের জন্য সমন্বিত ইন্টারনেট নিরাপত্তা পাঠক্রম এবং পিতামাতাদের জন্য কর্মশালার ব্যবস্থা করে

 

অধিকন্তু, এনওয়াইসি ডিওই অনাকাঙ্ক্ষিত ও বিপদজনক সাইট প্রতিরোধের জন্য শিক্ষার্থীদের ইন্টারনেট প্রবেশাধিকার ফিল্টার করেআমরা সবসময়ই শিক্ষা নির্দেশনার নেটওয়ার্কগুলোর নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করি এবং ডিইও ভিন্ন অন্য নেটওয়ার্কগুলোতে প্রবেশ প্রতিরোধ করিডিওই-এর ইন্টানেটের গ্রহণযোগ্য ব্যবহার নীতি রয়েছে যা ব্যবহারকারীদের দায়দায়িত্ব বিবৃত করে

 

পিউপল্ ট্রান্সপোর্টেশন

অচিরেই আসছে

 

 

এই পৃষ্ঠার ইংরেজি সংস্করণ দেখতে, যেখানে আরও তথ্য থাকতে পারে, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন