স্পেশাল এডুকেশন
নিউ ইয়র্ক সিটিতে আমরা বহুবিধ বিশেষ শিক্ষা পরিষেবা প্রদান করে থাকি। এই পরিষেবাগুলোর মধ্যে ভালো ফলাফল করতে না পারা শিক্ষার্থীদের জন্য হস্তক্ষেপ ও নান কৌশলের ব্যবস্থা রয়েছে। এগুলোর মধ্যে আরো অন্তর্ভুক্ত রয়েছে কম্যুনিটি স্কুলগুলোতে স্ব-নিয়ন্ত্রিত বিশেষ শিক্ষা ক্লাস এবং ডিস্ট্রিক্ট ৭৫ বিশেষায়িত স্কুল এবং নিউ ইয়র্ক স্টেট অনুমোদিত বেসরকারি স্কুলে প্রয়োজন মোতাবেক আরো নিবিড় পরিষেবা। ঐতিহাসিকভাবে ন্যূনতম নিষেধাত্মক পরিবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষালাভ করে। মেয়র ও চ্যান্সেলর ২০০৩-এর বসন্তে বিশেষ শিক্ষা ক্ষেত্রে সংস্কারের ঘোষণা দেবার পর থেকে সহযোগিতামূলক দলগত শিক্ষকতা ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাৎসরিক ভিত্তিতে মানভিত্তিক পরীক্ষার স্কোর উন্নত করা হয়েছে।
বিশেষ শিক্ষার সুপারিশপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে তাদের স্কুলে ব্যক্তিক শিক্ষা কর্মসূচি (আইইপি) দল মূল্যায়ন করে থাকে। স্কুলের কর্মী ও একজন শিক্ষার্থীর পিতামাতাকে নিয়ে এই দল গঠিত। যদি এই দল কাউকে প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে নির্ধারণ করে যার বিশেষ শিক্ষা পরিষেবা প্রয়োজন তাহলে ওই শিক্ষার্থীর সাফল্যলাভের জন্য যা কিছু প্রয়োজন আমরা তা প্রদান করার বিষয়টি নিশ্চিত করব। প্রিন্সিপ্যাল ও স্কুল ভিত্তিক আইইপি দল এই প্রক্রিয়ার ওপর নজরদারি করে। যেসব শিক্ষার্থীরা পাবলিক স্কুলে অধ্যয়ন করে না, তাদের ক্ষেত্রে বিশেষ শিক্ষা কমিটির অফিস প্রক্রিয়ার ওপর নজরদারি করে। আরো তথ্যের জন্য চিলড্রেন ফার্স্ট রির্ফম_এ গাইড ফর প্যারেন্ট , প্যারেন্টস রাইটস লেটার, সিএসই প্যারেন্ট মেমবার ব্রোশিওর এবং প্রিস্কুল টু স্কুল এইজ ওরিয়েন্টেশন গাইড, প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাই স্কুলের উপযুক্ততা অর্জন দেখুন।
ইংরেজি ভাষা শিক্ষার্থী
গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড
গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড কর্মসূচি ডিস্ট্রিক্ট ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট বা বরো ভেদে কিন্ডারগার্টেন বা প্রথম গ্রেড থেকে শুরু হয়। সাধারণত ম্যানহাটান এবং ব্রুকলিনে ডিস্ট্রিক্ট গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড কর্মসূচি শুরু হয় কিন্ডারগার্টেন থেকে এবং ব্রংক্স, কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ডে শুরু হয় প্রথম গ্রেড থেকে। তিনটি শহরভিত্তিক গিফটেড ও ট্যালেন্টেড স্কুল রয়েছে যারা পাঁচটি বরোর সবকটি থেকে শিক্ষার্থী গ্রহণ করে।
কঠোর পরীক্ষণ প্রক্রিযার মধ্য দিয়ে গিফটেড ও টেলেন্টেড শিক্ষার্থীদের চিহ্নিত করা হয় এবং নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্কুলের গিফটেড ও ট্যালেন্টেড কর্মসূচিতে ভর্তি করা হয়। ডিওই স্ব-নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ মডেল প্রদান করে যেখানে শিক্ষার্থীরা দলগতভাবে পুরো দিন জুড়ে যথোপযুক্ত শিক্ষানির্দেশনা লাভ করে। এই শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমৃদ্ধিকরণ ও ত্বরায়িত শিক্ষণ অভিজ্ঞতা লাভ করে যা তাদের উচ্চতর শিক্ষণ চাহিদা পূরণ করে। শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য নিয়মিত পাঠক্রমকে সংশোধন বা পরিবর্তন করা হয়।
ডিওই সমৃদ্ধিকরণ কর্মসূচিকে সমর্থন করে। শিক্ষার্থীদের আগ্রহ,মেধা ও সামর্থ্যের ওপর ভিত্তি করে বেশ কিছু সংখ্যক স্কুল সমৃদ্ধিকরণ কর্মসূচি প্রদান করে থাকে। স্কুলভেদে সমৃদ্ধিকরণ কর্মসূচিতে পার্থক্য দেখা যায় যেহেতু তা স্কুল কম্যুনিটির চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়েছে। স্কুলগুলোর গণিত, বিজ্ঞান, শিল্পকলা এবং অন্য যেকোন বিষয়ে সমৃদ্ধিকরণ কর্মসূচি থাকতে পারে।
চার্টার স্কুল
চার্টার স্কুল নিউ ইয়র্ক সিটির সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বৈষম্যহীন লটারির মাধ্যমে ভর্তির সুযোগপ্রদানকারী পাবলিক স্কুল। প্রতিটি চার্টার স্কুল একটি অলাভজনক ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়, যা শিক্ষাবিদ, কম্যুনিটি সদস্য এবং বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সমন্বয়ে গঠিত হতে পারে। চার্টার স্কুলগুলোর নিজস্ব নীতিমালা ও শিক্ষা কর্মসূচি প্রণয়নের, এবং মানব ও অর্থনৈতিক সম্পদ ব্যবস্থাপনার স্বাধীনতা রয়েছে। পাঁচ বছর মেয়াদি কার্যসম্পাদনা-চুক্তির মাধ্যমে চার্টার স্কুলগুলো শিক্ষার্থীদের উচ্চতর সাফল্যের জন্য দায়বদ্ধ থাকে।
সাধারণ পাবলিক স্কুলে ভর্তির যোগ্য সব শিক্ষার্থী চার্টার স্কুলেও ভর্তি হতে পারবে। প্রতিবন্ধিতা, জাতি, বর্ণ, লিঙ্গ, জাতীয় পরিচয়, ধর্ম, জন্ম-পরিচয়, বুদ্ধিবৃত্তিক সামর্থ্য, সাফল্যের পরিমাপ বা সক্ষমতা যাচাই, বা খেলাধুলায় সক্ষমতার ওপর চার্টার স্কুলে ভর্তি সীমাবদ্ধ নয়। যদি আসনসংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হয়, তাহলে লটারির মত নির্বিচার নির্বাচন পদ্ধতি ব্যবহার করা হয়। তবে চার্টার স্কুল তাদের স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভাই-বোন এবং স্কুল ডিস্ট্রিক্ট জোন-এ বসবাসরত শিক্ষার্থীদেরকে চার্টার স্কুল কোন অগ্রাধিকার দেয় না।
আপনারা যদি কোন চার্টার স্কুলে ভর্তির জন্য আবেদন করতে আগ্রহী হন, তাহলে আবেদন/ভর্তির সময়সীমা ও প্রক্রিয়া সম্পর্কে জানতে আপনাদেরকে অবশ্যই স্কুলের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। ইংরেজিতে চার্টার স্কুলের অবস্থান, যোগাযোগের তথ্য, এবং গ্রেড স্তর সম্পর্কে সাম্প্রতিকতম তথ্য জানতে, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন
নতুন ক্ষুদ্রায়তন মাধ্যমিক স্কুল
নতুন ক্ষদ্রায়তন চার্টার স্কুলগুলো প্রাতিষ্ঠানিক কঠোরতা, ব্যক্তিস্বাতন্ত্র্য এবং অংশীদারিত্বের নীতিমালার ভিত্তিতে নিউ ইয়র্ক সিটির সব শিক্ষার্থীদের উচ্চমান সম্পন্ন অতিরিক্ত শিক্ষা বিকল্প প্রদান করে থাকে।
১. প্রাতিষ্ঠানিক কঠোরতা: যে জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীদের অবশ্যই অর্জন করতে হবে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া হয়। ক্লাসগুলোকে এমনভাবে সাজানো হয় যাতে শিক্ষার্থীরা উচুঁ প্রমিতমান ধরে রাখতে পারে এবং কলেজ ও ব্যক্তিজীবনে সাফল্য লাভের জন্য প্রস্তুত হয়ে গ্র্যাজুয়েশন করতে পারে।
২. ব্যক্তিস্বাতন্ত্র্য: স্কুলগুলো ৫০০ বা তার কম শিক্ষার্থী ভর্তি করে যাতে শিক্ষকবৃন্দ সব শিক্ষার্থীর চাহিদা পূরণে সক্ষম হন।
৩. অংশীদারিত্ব: অধিকাংশ স্কুলই মধ্যবর্তী সংস্থার সাথে সহযোগিতা করে (যেমন ইউনিভার্সিটি, যুব উন্নয়ন সংস্থা, অলাভজনক বা শিক্ষামূলক সংগঠন)। এই অংশীদারেরা শিক্ষার গুণগতমান বৃদ্ধির জন্য স্কুলগুলোকে শিক্ষা সংক্রান্ত সহায়সঙ্গতি প্রদান করে। অধিকন্তু কম্যুনিটি সংগঠন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে স্থানীয় অংশীদারিত্ব স্কুল ও কম্যুনিটির মধ্যে সম্পর্কে আরো দৃঢ় করে।
নতুন হাই স্কুলে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা হাই স্কুলে ভর্তির আবেদনপত্রে নতুন হাই স্কুলের নামের তালিকা প্রদান করে আবেদন করতে পারে। আপনি অনলাইনে new schools - এই ঠিকানায় নতুন হাই স্কুলের নামের তালিকা দেখতে পারেন। ভর্তি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে অনুগ্রহ করে আপনার বরো ভর্তি অফিসে যোগাযোগ করুন।
ক্ষুদ্রায়তন শিক্ষণ কম্যুনিটি
নিউ ইয়র্ক সিটিতে বেশ কিছু বৃহদায়তন প্রাতিষ্ঠানিক হাই স্কুলকে পুনর্গঠন করে ক্ষুদ্রায়তন শিক্ষণ কম্যুনিটিতে (এসএলসি) রূপান্তর করা হয়েছে। প্রতিটি ক্ষুদ্রায়তন শিক্ষণ কম্যুনিটির স্কুলে ২৫০ থেকে ৪৫০ জন শিক্ষার্থী থাকে, যারা শিক্ষক ও অন্যান্য প্রাপ্ত বয়স্কদের মূল দলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন। তারা একত্রে একটি ব্যক্তিস্বাতন্ত্রমণ্ডিত শিক্ষণ পরিবেশ তৈরি করে । এতে বড়দের ওপর নজর দেয়া হয় যারা প্রতিটি শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, এবং আকাঙ্ক্ষাকে ভালোভাবে জানেন, তাদের অগ্রগতিকে কাছ থেকে পর্যবেক্ষণ করেন বা তাদের সাফ্যলের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও অন্যান্য সহায়তা প্রদান করেন। এসএলসি-এর শিক্ষকেরা একসাথে বসে পরিকল্পনা করেন এবং প্রতিটি এসএলসি-এর পাঠক্রম একটি বিষয়কেন্দ্রীক হয় বা একটি থিমকে কেন্দ্র করে তৈরি হয় যাতে প্রাতিষ্ঠানিক বিষয় সামঞ্জস্যপূর্ণ হতে পারে। প্রতিটি স্কুলে একজন প্রিন্সিপ্যাল থাকেন এবং প্রতিটি এসএলসি একজন অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপ্যালের মাধ্যমে পরিচালিত হয়। এসএলসিগুলো পোর্টফোলিও ডেভেলপমেন্ট অফিসের অধীনস্থ স্কুল রিডিজাইন অফিসের সহায়তা পেয়ে থাকে।
এনওয়াইসি এসএলসি কাঠামোর চারটি মূল উপাদান:
১. সহযোগিতামূলক ও বিকেন্দ্রিক নেতৃত্ব
২. আলাদাভাবে নিয়োজিত শিক্ষকতা, শিক্ষণ, এবং সহায়তা দল
৩. উপাত্ত-ভিত্তিক জবাবদিহি ব্যবস্থা
৪. সব শিক্ষার্থীর জন্য বিষয়কেন্দ্রিক কঠোর পাঠক্রম ও শিক্ষা-নির্দেশনা যা একটি সমন্বয়কারক বিষয়ে নিবিষ্ট
হাই স্কুল আবেদন প্রক্রিয়ার সাধারণ নিয়মে এসএলসি স্কুলগুলোতে শিক্ষার্থীরা আবেদন করে থাকে। আরও তথ্যের জন্য আপনার গাইডেন্স কাউন্সিলরের সাথে যোগাযোগ করুন এবং পাবলিক হাই স্কুল নির্দেশিকা পর্যালোচনা করুন।
এসএলসি স্কুলের তালিকা ও তাদের ওয়েব সাইটের লিঙ্ক পেতে (সব ইংরেজিতে), অনুগ্রহ করে এখানে ক্লিক করুন।
বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা
বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা হাই স্কুল কর্মসূচি একটি নির্দিষ্ট পেশার কর্মদক্ষতার সাথে কঠোর প্রাতিষ্ঠানিক বিষয়ের সমন্বয় ঘটায়। শিক্ষার্থীরা ব্যবসা ও শিল্পের মান পূরণ করে এমন কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা কোন একটি শিল্প-সংশ্লিষ্ট ক্ষেত্রের ওপর শিক্ষা নির্দেশনা লাভ করে থাকে। কোন একটি নির্দিষ্ট শিল্প-ভিত্তিক দক্ষতা ও যোগ্যতা নিয়ে হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করার সুযোগ পায় যা মাধ্যমিক-উত্তর শিক্ষা, শিল্প বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ এবং/অথবা শ্রমবাজারে প্রবেশের দিকে ধাবিত করে। সিটিই কর্মসূচিগুলো বিভিন্ন পন্থায় প্রদান করা হয়: বিষয়-নির্দিষ্টি স্কুলের মাধ্যমে যেখানে সমগ্র প্রতিষ্ঠানটিই সিটিএই বিষয়ক কর্মসূচি শিক্ষা দিয়ে থাকে, এবং আন্তঃবিষয়ক হাই স্কুলের সিটিই কর্মসূচির মাধ্যমে।
শিল্পভেদে সিটিই কর্মসূচিগুলোর পাঠ্যবিষয় ভিন্ন হতে পারে তবে তাদের কিছু বিষয়ে মিল রয়েছে; এগুলোর মধ্যে আছে:
· উত্তীর্ণ হবার জন্য কঠোর মান, যা একুশ শতকের যোগ্যতার প্রতিফলন ঘটায়
· সুবিন্যস্ত ধারাবাহিকতায় সিটিই পাঠক্রমগুলোর সাথে প্রাতিষ্ঠানিক পাঠক্রম এবং প্রয়োজন মোতাবেক বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা যাতে প্রাথমিক ও উচ্চতর দক্ষতা গড়ে তোলা যায়।
· সমগ্র হাই স্কুল কর্মসূচিকে শিল্প ও মাধ্যমিক-উত্তর সময়ের সাথে যুক্ত করার জন্য সুনির্দিষ্ট পদ্ধতি।
· একটি স্বীকৃত সনদপত্র প্রদান করা এবং মাধ্যমিক-উত্তর সুযোগ অনুসন্ধান।
হাই স্কুল আবেদন প্রক্রিয়ার সাধারণ নিয়মে সিটিই স্কুলগুলোতে শিক্ষার্থীরা আবেদন করে থাকে। আরও তথ্যের জন্য আপনার গাইডেন্স কাউন্সিলরের সাথে যোগাযোগ করুন এবং পাবলিক হাই স্কুল নির্দেশিকা পর্যারোচনা করুন।
হাই স্কুলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা
প্রত্যেক শিক্ষার্থী যাতে হাই স্কুল ডিপ্লোমা অর্জন করার সুযোগ লাভ করে, সেটা নিশ্চিত করার জন্য কাজ করছি। একই সাথে আমরা স্বীকার করছি যে প্রথাগত হাই স্কুলগুলো সকল শিক্ষার্থীর জন্য কাজ করে না। কিছু শিক্ষার্থীর ব্যক্তিগত সমস্যা বা আটকাবস্থা বা কোন মারাত্মক পারিবারিক দুর্দশাজনিত মানসিক আঘাত পর্যন্ত থাকতে পারে। এদের জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষার বিকল্প ব্যবস্থা। ডিওই কিছু উচ্চ গুণসম্পন্ন শিক্ষাগত বিকল্প সৃষ্টি করেছে যাতে প্রাতিষ্ঠানিকভাবে উত্তীর্ণ হওয়া থেকে ২ বছরের বেশি পিছিয়ে পড়া ১৬ থেকে ২১ বছরের ছেলেমেয়েদের চাহিদা পূরণ করা যায়। এসব শিক্ষার্থীদের জন্য আমাদের বিকল্প ব্যবস্থার কিছু নিচে উল্লেখ করা হলো।
বেশি বয়েসী শিক্ষার্থীদের পুনরায় লেখাপড়া শুরু করা এবং উত্তীর্ণ হওয়ায় সহায়তা দিতে স্কুল ও কর্মসূচি সম্পর্কিত তথ্য
অফিস অব মাল্টিপল প্যাথয়েজ টু গ্র্যাজুয়েশন-এর ব্রোশিয়রে সকল কর্মসূচির তালিকা রয়েছে
বদলি হাই স্কুল
বদলি হাই স্কুল ক্ষুদ্র, প্রাতিষ্ঠানিকভাবে কঠোর প্রকুতির হাই স্কুল, যেগুলোকে স্কুলছুট বা সমবয়সীদের তুলনায় কম ক্রেডিট অর্জন করা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে। এসব স্কুল ব্যক্তিক প্রয়োজননির্ভর এবং বৃত্তি ও কলেজে ভর্তির সুযোগ-সুবিধা প্রদানকারী শিক্ষণ পরিবেশ প্রদান করে। শিক্ষার্থীরা তাদের বদলি হাই স্কুল থেকে হাই স্কুল ডিপ্লোমা নিয়ে উত্তীর্ণ হয়। প্রতিটি বদলি স্কুল আলাদাভাবে নিজ নিজ ভর্তি প্রক্রিয়া নির্ধারণ করে। ভর্তি করা যেতে পারে, এমন স্কুলে শিক্ষার্থীর ইন্টারভিউ-এর সময় নির্ধারণ করার জন্য বা স্কুল সম্পর্কে আরও তথ্যের জন্য শিক্ষার্থীদের মূল হাই স্কুলের গাইডেন্স কাউন্সিলরকে অবশ্যই যোগাযোগ করতে হবে।
ইয়াং অ্যাডাল্ট বরো সেন্টার
যেসব শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক দিক দিয়ে পিছিয়ে পড়ায় বা বড়দের মতো দায়িত্ব থাকার কারণে দিনে স্কুল করা কঠিন হয়ে পড়ায় হাই স্কুল ছেড়ে দেয়ার চিন্তা করছে, তাদের প্রয়োজন মেটানোর লক্ষ্যে ইয়াং অ্যাডাল্ট বরো সেন্টারগুলোর সান্ধ্য কর্মসূচি তৈরি করা হয়েছে। যোগ্য শিক্ষার্থীদের বয়স হতে হবে কমপক্ষে সাড়ে ১৭ বছর, চার বা অধিক বছর স্কুলে যাওয়া, এবং ১৭ বা অধিক ক্রেডিট অর্জন করা। এসব শিক্ষার্থীরা ওয়াইএবিসি-তে পড়াকালে আবশ্যিক ক্রেডিট অর্জন ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের মূল স্কুল থেকে ডিপ্লোমাসহ উত্তীর্ণ হবে।
ওয়াইএবিসি প্রচারপত্র
কাজ শেখার সাথে সাথে জিইডি কর্মসূচি
যেসব শিক্ষার্থী জেনারেল এডুকেশন্যাল ডেভেলপমেন্ট (জিইডি) পরীক্ষার জন্য প্রস্তুত হতে আগ্রহী, তাদের জন্য অল্টারনেটিভ ডিস্ট্রিক্ট (ডিস্ট্রিক্ট সেভেনটিনাইন)-এ বিভিন্ন ধরনের জিইডি প্রস্তুতি কর্মসূচি রয়েছে। যেসব শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপযোগী নম্বর পায়, তারা একটি হাই স্কুল ডিপ্লোমার সমমান ডিপ্লোমা লাভ করে। আমরা নতুন পূর্ণকাল ও খণ্ডকাল জিইডি কর্মসূচি প্রণয়ন করেছি যা কাজ করে শেখা (লার্নিং টু ওয়ার্ক) কর্মসূচির সাথে মিশিয়ে দেয়া হয়। এসব কর্মসূচি শিক্ষার্থীদের জিইডি-এর জন্য প্রস্তুত করে এবং তাদেরকে মাধ্যমিক উত্তর বিভিন্ন সুযোগগুলোর সাথে অর্থবহ সম্পর্ক গড়ে দেয়।
কাজ করে শেখা প্রচারপত্র
কাজ করে শেখা কর্মসূচি
কাজ করে শেখা (লার্নিং টু ওয়ার্ক) কর্মসূচি ভালো কর্ম-প্রস্তুতি এবং পেশা অনুসন্ধানের সুযোগ দেয় যা নির্বাচিত ইয়াং অ্যাডাল্ট সেন্টার, বদলি স্কুল এবং জিইডি কর্মসূচির প্রাতিষ্ঠানিক অংশকে এগিয়ে নেয়ার জন্য প্রণীত হয়েছে। কাজ করে শেখার লক্ষ্য শিক্ষার্থীদের হাই স্কুল ডিপ্লোমা অর্জনে অগ্রসর হওয়ার পথের বাধা অতিক্রম করতে সাহায্য করা এবং তাদেরকে মাধ্যমিক-উত্তর আকর্ষণীয় কর্ম ও শিক্ষা অভিজ্ঞতার পথে এগিয়ে নিয়ে যাওয়া।কাজ করে শেখা প্রতিষ্ঠানিক সহায়তা, বৃত্তি ও শিক্ষা অনুসন্ধান, কর্মপ্রস্তুতি, দক্ষতা অর্জন এবং ইন্টার্নশিপের সুযোগ দেয়। কাজ করে শেখা সম্পর্কে আরও তথ্যের জন্য আগ্রহী শিক্ষার্থীদেরকে তাদের গাইডেন্স কাউন্সিলরের সাথে যোগাযোগ করতে হবে। কাজ করে শেখা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হলে শিক্ষার্থীদের অবশ্যই বদলি স্কুল, ইয়াং অ্যাডাল্ট বরো সেন্টার বা জিইডি কর্মসূচির কোন একটিতে ভর্তি হতে হবে।
এই পৃষ্ঠার ইংরেজি সংস্করণ দেখতে, যেখানে আরও তথ্য থাকতে পারে, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন।