নিউ ইয়র্ক সিটি হাই স্কুল শিক্ষার্থীদের বিভিন্ন বিকল্প থেকে বেছে নেয়ার সুযোগ দেয়া হয়। হাই স্কুলের ভর্তি প্রক্রিয়া দুইটি নীতির উপর প্রতিষ্ঠিত: নিরপেক্ষতা ও বাছাইক্ষমতা। অষ্টম গ্রেড ও নবম গ্রেডের সব শিক্ষার্থী এবং নবম গ্রেডে হাই স্কুলে প্রবেশকারী শিক্ষার্থী বা দ্বিতীয়বার ভর্তির সুযোগের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয় শরত ঋতুর প্রথম দিকে। আবেদনকারী শিক্ষার্থীদের নিউ ইয়র্ক সিটির বাসিন্দা এবং অষ্টম ও নবম গ্রেডের উত্তীর্ণ হওয়ার মান অর্জনকারী হতে হবে। শিক্ষার্থীরা আবেদনপত্রে সর্বোচ্চ ১২টি স্কুল বা কর্মসূচি বাছাই করতে পারবে।
ডিপার্টমেন্ট অব এডুকেশন পিতামাতা ও শিক্ষার্থীদেরকে হাই স্কুলের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেয়া ও জেনেশুনে স্কুল বাছাই করার জন্য সারা বছর জুড়ে কর্মশালা ও মেলা আয়োজন করে। নিউ ইয়র্ক সিটির পাবলিক হাই স্কুল নির্দেশিকা 2008-2009 নিউ ইয়র্ক সিটির ৪শয়েরও বেশি হাই স্কুলের পাঠক্রম, কর্মসূচি, পাঠক্রম বহির্ভুত কর্মকাণ্ড, বিশেষ শিক্ষা পরিষেবা এবং ভর্তির যোগ্যতাসহ বিস্তারিত বিবরণ প্রদান করে।
হাই স্কুলের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে ধারণা পাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে তাদের পিতামাতা এবং কাউন্সিলেরের সাথে কাজ করতে হবে, যাতে ভর্তির বিভিন্ন বিকল্পগুলো সম্পর্কে গবেষণা করা যায় এবং সবচেয়ে বেশি আগ্রহের স্কুলগুলোতে আবেদন করা যায়। হাই স্কুল বেছে নেয়া এবং বেছে নেয়া এই প্রকাশনা দুইটি যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম গ্রেড শিক্ষার্থীদের হাই স্কুলে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে একটি প্রারম্ভিক ধারণা দেয়। হাই স্কুল সম্পর্কিত আমাদের প্রকাশিত সকল কাগজপত্র আমাদের ওয়েবসাইটের প্রকাশনা পেজ-এ পাওয়া যাবে।
এই পৃষ্ঠার ইংরেজি সংস্করণ দেখতে, যেখানে আরও তথ্য থাকতে পারে, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন।