Bengali

শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষা এবং স্কুলের দায়বদ্ধতা


জবাবদিহিতা


অফিস অব
একাউন্টিবিলিটির লক্ষ্য নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলের সকল শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ফলের উন্নয়ন শিক্ষণে গতি আনতে প্রিন্সিপ্যাল, শিক্ষক, পিতামাতা শিক্ষার্থীদেরকে মূল্যায়নভিত্তিক এবং সহায়ক উপকরণ, তথ্য-উপাত্ত ও গবেষণা ব্যবহারে সক্ষম করার মধ্য দিয়ে আমরা এই লক্ষ্য অর্জন করি


বার্ষিক
পরীক্ষা


অফিস অব
একাউন্টিবিলিটি সিটি স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা সমন্বয় করে যার মধ্যে অন্তর্ভুক্ত নিউ ইয়র্ক স্টেট পরীক্ষা ও রিজেন্টস্ পরীক্ষা, হাই স্কুল ভর্তি পরীক্ষা, অষ্টম গ্রেডের শিক্ষার্থীদের ত্বরায়িত মূল্যায়ন, এবং কলেজে আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য পিএসএটি


নিউ
ইয়র্ক সিটির প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষার্থীরা বার্ষিক স্টেট পরীক্ষা দেয়, যার মাধ্যমে তারা স্টেট প্রমিতমান অর্জন করেছে কিনা তা নিরুপণ করা সহজ হয় এসব পরীক্ষার মধ্যে আছে:


·     
ইংরেজি ভাষা শৈলী (ইএলএ) ৩-৮ গ্রেডের শিক্ষার্থীরা প্রতি বছর শীতকালে এই পরীক্ষা দেয়


·     
গণিত  ৩-৮ গ্রেডের শিক্ষার্থীরা শীতের শেষে ও বসন্তের প্রথম দিকে এই পরীক্ষা দেয়


·     
সমাজ বিজ্ঞান ৫ গ্রেড শিক্ষার্থীরা শরতে এই পরীক্ষা দেয়; ৮ গ্রেড শিক্ষার্থীরা বসন্তে এই পরীক্ষা দেয়


·     
বিজ্ঞান  ৪ ও ৮ গ্রেড শিক্ষার্থীরা বসন্তে এই পরীক্ষা দেয় 

গ্র্যাজুয়েট হবার জন্য হাই স্কুল শিক্ষার্থীদের পাঁচটি রিজেন্টস্ পরীক্ষায় অবশ্যই কৃতকার্য হতে হবে: ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিশ্ব ইতিহাস এবং আমেরিকার ইতিহাস ও সরকার আমাদের হাই স্কুল গ্র্যাজুয়েট হবার শর্তাবলি সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন এসব স্টেট পরীক্ষা ছাড়াও, নিউ ইয়র্ক সিটি শিক্ষার্থীদের জন্য সিটিভিত্তিক আরও অনেক পরীক্ষার আয়োজন করে যার মধ্যে আছে:


·     
পিএসএটি/এনএমএসকিউটি ২০০৬ সাল থেকে আমরা কলেজ ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করতে এই উদ্যোগ গ্রহণ করি এখন ১০ ও ১১ গ্রেডের সকল শিক্ষার্থী শরতে বিনা খরচে পিএসএটি পরীক্ষা দিতে পারে


·     
হাই স্কুল ভর্তি পরীক্ষা ৮ ও ৯ গ্রেডের যেসব শিক্ষার্থী  বিশেষায়িত হাই স্কুলে ভর্তি হতে চায় তারা মৌখিক ও গণিতে দক্ষতা যাচাই করতে শরতে সময়ভিত্তিক বহু-উত্তর থেকে একটি বেছে নেয়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে


·     
নিউ ইয়র্ক সিটি ত্বরায়িত মূল্যায়ন  অষ্টম গ্রেডের যেসব শিক্ষার্থীরা ত্বরায়িত বিশ্ব ইতিহাস, শিল্পকলা বা সংগীত ক্লাসে আছে তারা সম্ভাব্য হাই স্কুল কোর্স ক্রেডিট করতে বা উচ্চতর পাঠের ক্লাসে যাবার জন্য সময়ভিত্তিক পরীক্ষা দিতে পারে


পর্যাবৃত্ত
মূল্যায়ন


শিক্ষার্থীরা
সারাবছর যা শিখলো সেসম্পর্কে শিক্ষকদেরকে আরও তথ্য দিতে পুরো স্কুল বছর জুড়েইপর্যাবৃত্ত মূল্যায়নপরীক্ষা দেয় স্কুলের অন্যান্য কাজ এবং ক্লাসে শিক্ষকদের পর্যবেক্ষণসহ শিক্ষার্থীদের আরও বেশি সহায়তা কোথায় দরকার তা জানার জন্য শিক্ষকরা এসব মূল্যায়ন ব্যবহার করেন এবং সে লক্ষ্য অনুযায়ী শিক্ষা নির্দেশনা পরিকল্পনা করেন ডিওই শিক্ষার্থী  বা স্কুলগুলোকে গ্রেড প্রদান করতে পর্যাবৃত্ত মূল্যায়নের ফল ব্যবহার করে না


ডিওই
সকল গ্রেডে ইংরেজি ও গণিতের জন্য বিভিন্ন মূল্যায়ন বিকল্পের ব্যবস্থা করে; স্কুলগুলো তাদের প্রয়োজন অনুযায়ী পর্যাবৃত্ত মূল্যায়নের একত্রিত অংশ বেছে নেয় অথবা তারা নিজেরাই তা তৈরি করে


পর্যাবৃত্ত
মূল্যায়ন কীভাবে স্কুলগুলোকে সাহায়তা করে:


১.
    স্কুলগুলোকে প্রত্যেক শিক্ষার্থীর জ্ঞান সম্পর্কে হালনাগাদ তথ্য সরবরাহ করে যাতে শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষণ চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষা নির্দেশনা দিতে পারে


২.
    নিউ ইয়র্ক স্টেট পরীক্ষায় শিক্ষার্থীর নৈপুণ্য সম্পর্কে শিক্ষকেরা আগে থেকে ধারণা করতে পারেন যাতে প্রত্যেক শিক্ষার্থীর স্টেট শিক্ষণ মান পূরণ করতে বা ছাড়িয়ে যেতে তারা সাহায্য করতে পারেন


৩.
    হাই স্কুল বা তার পরে সাফল্য লাভে শিক্ষার্থীদের সঠিক পথে ধরে রাখায় সাহায্য করতে গ্রেডের মধ্যে বা গ্রেড-থেকে-গ্রেডে শিক্ষার্থীর শিক্ষণ মান নিরুপণ করে


পর্যাবৃত্ত
মূল্যায়ন সম্পর্কে পরিবারগুলো কীভাবে আরো বেশি জানতে পারে:


শিক্ষার্থীর পর্যাবৃত্ত মূল্যায়নের ফল
পরিবারগুলোকে জানাতে আমরা স্কুলগুলোকে উৎসাহিত করি অনেক শিক্ষার্থীকে ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া হবে যাতে তারা অ্যাকুইটি ওয়েব সাইটেগিয়ে অনলাইনে পর্যাবৃত্ত মূল্যায়নের ফল দেখতে পারে


স্কুলে শিক্ষার্থী সম্পর্কিত যেসব তথ্য আছে সেগুলো জানতে পরিবারগুলো তাদের সন্তানদের শিক্ষক বা স্কুলের প্যারেন্ট কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করতে পারেন


অগ্রগতির
প্রতিবেদন


অগ্রগতির
প্রতিবেদন প্রতিটি স্কুলকে , বি, সি, ডি, বা এফ বর্ণ দিয়ে মূল্যায়ন করে এসব প্রতিবেদন স্কুল কতটা ভালো করছে তা বুঝতে পিতামাতা, শিক্ষক, প্রিন্সিপ্যাল অন্যদেরকে সাহায্য করে এবং একইরকম অন্য স্কুলগুলোর সাথে স্কুলটিকে তুলনা করে অধিকাংশ স্কুলই ২০০৫-০৬ স্কুল বছরের পরীক্ষামূলক অগ্রগতির প্রতিবেদন ২০০৭ সালের বসন্তে পেয়েছে অতি শৈশব ও বিশেষ শিক্ষা স্কুলের পরীক্ষামূলক অগ্রগতির প্রতিবেদন ২০০৭-০৮ অ্যাকাডেমিক বছরের চালু হবে


অগ্রগতি
প্রতিবেদনে যেসব স্কুল এ ও বি পায় তারা পুরস্কার লাভের যোগ্য হবে যেসব স্কুল নিচু গ্রেড পায় তাদের উন্নতিতে সাহায্য করতে ডিপার্টমেন্ট অব এডুকেশন তাদের সাথে কাজ করে নিচু গ্রেড পাওয়া স্কুলগুলোকে বিবিধ শাস্তির সম্মুখীন হতে হয় যেমন নেতৃত্ব পরিবর্তন বা বন্ধ হয়ে যাওয়া আমাদের সবার প্রত্যাশিত উঁচু মান ধরে রাখার জন্য আমাদের শিশুদের স্কুলকে দায়বদ্ধ রাখা আমাদের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ

তিনটি উপাদানের ওপর স্কুল গ্রেড নির্ভর করে:


·     
শিক্ষার্থী উপস্থিতি এবং পিতামাতা, শিক্ষার্থী ও শিক্ষক সমীক্ষার ফলসহ স্কুলের পরিবেশ (১৫% নম্বর)


·     
ইংরেজি ভাষা শৈলী গণিতে নিউ ইয়র্ক স্টেট পরীক্ষায় প্রতি বছর প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নম্বরের ভিত্তিতে নির্ণীত শিক্ষার্থীদের নৈপুণ্য (৩০% নম্বর) হাই স্কুলের ক্ষেত্রে শিক্ষার্থীদের নৈপুণ্য পরিমাপ করা হয় ডিপ্লোমা ও গ্র্যাজুয়েশনের হারের ভিত্তিতে


·     
শিক্ষার্থীদের অগ্রগতি (৫৫% নম্বর), যা নিরুপণ করা হয় পঠন, লিখন, গণিত, বিজ্ঞান ও ইতিহাসের মত বিষয়ে শিক্ষার্থীদের অগ্রগতিতে সারা বছর স্কুল কতটা সাহায্য করেছে তার ওপর ভিত্তি করে স্কুলের অগ্রগতির নম্বর আরও বৃদ্ধি পায় যখন স্কুল ইংরেজি ভাষা শিক্ষার্থী, বিশেষ শিক্ষার শিক্ষার্থী এবং যেসব শিক্ষার্থী বছরের শুরুতে ভালো করছিল না তাদের উন্নতিতে সাহায্য করে


প্রতিটি ক্ষেত্রে
একটি স্কুলের ফল নিউ ইয়র্ক সিটি জুড়ে একই গ্রেড পড়ানো হয় এমন সব স্কুলের ফলের সাথে তুলনা করে করা হয় সমগোষ্ঠীর একই ধরনের ৪০টি স্কুলের সাথেও ফলগুলো তুলনা করা হয় তাদের স্কুল কতটা ভাল করছে এবং অন্যান্য স্কুল কোন্ কোন্ ক্ষেত্রে আরও তাদের চেয়ে ভাল করছে সেসব চিহ্নিত করতে পরিবারগুলো অগ্রগতি প্রতিবেদন ব্যবহার করতে পারে   


ইংরেজিতে আপনার স্কুলের
প্রগ্রেস রিপোর্ট দেখতে হলে এখানে ক্লিক করুন একটি অনূদিত টেমপ্লেট দেখতে হলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট লিংক-এ ক্লিক করুন: এলিমেন্টারি/মিডল্ স্কুলের টেমপ্লেট, কিংবা হাই স্কুলের টেমপ্লেট


সমীক্ষা


আপনাদের
মধ্যে যে সকল পিতামাতা, শিক্ষার্থী ও শিক্ষক ২০০৯ শিক্ষণ পরিবেশ সমীক্ষাপূরণ করে এই বছরের প্রচেষ্টাকে সফল করেছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ আপনি সোচ্চার হয়েছেন আর করেই আপনি আপনার স্কুলের উন্নতিতে সহায়তা করেছেন


আপনার স্কুলের সমীক্ষা প্রতিবেদন
ইংরেজিতে খুঁজে নিতে এখানে ক্লিক করুন  আপনার ভাষায় অনূদিত টেমপ্লেটের জন্য এখানে ক্লিক করুন


মান
নিরীক্ষণ


প্রত্যেক শিক্ষার্থীর সাফল্য বৃদ্ধিতে
স্কুল কতটা সুসংগঠিত মান নিরীক্ষণ সেটিই মূল্যায়ন করে অভিজ্ঞ শিক্ষাবিদরা নিরীক্ষা পরিচালনা করেন এবং প্রতিটি স্কুলের সহযোগিতামূলক নিজস্ব মূল্যায়ন এবং প্রিন্সিপ্যাল, শিক্ষক, কর্মী, শিক্ষার্থী ও পিতামাতার সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয়া হয় নিরীক্ষকরা শিক্ষার্থীর কার্যসম্পদনার ফল মূল্যায়ন করেন এবং প্রিন্সিপ্যাল, শিক্ষক, শিক্ষার্থী ও পিতামাতাদের সাথে কথা বলে বের করেন কীভাবে স্কুলগুলো ঐ ফল সম্পর্কিত তথ্য শিক্ষকতা ও শিক্ষণের দিকনির্দেশনা এবং উন্নতির লক্ষ্য নির্ধারণে  ব্যবহার করতে পারে


নিরীক্ষণের মধ্যে আছে শ্রেণিকক্ষে শিক্ষাদান পর্যবেক্ষণ, উপাত্তের ব্যবহার, পরিকল্পনা, কর্মসূচি, নকশা ও বাস্তবায়ন, অ্যাকাডেমিক উন্নয়ন বিষয়ে স্কুল পেশাজীবীদের মধ্যে সহযোগিতামূলক মতামত বিনিময় যেসব শিক্ষার্থীরা দৃষ্টান্ত সৃষ্টিকারী সাফল্য অজর্ন করে এবং যারা অগ্রগতি অর্জনে ব্যর্থ হয় তাদের দৃষ্টান্তগুলো পরীক্ষামূলকভাবে গবেষণার জন্য নেয়া হয় স্কুল বছরের প্রতিটি দিন প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষণকে ত্বরান্বিত করার সহায়তায় স্কুলগুলো যেন তথ্য ব্যবহার করে তা নিশ্চিত করাই মান নিরীক্ষার লক্ষ্য  

প্রত্যেক স্কুল মান নিরীক্ষণ প্রতিবেদন পায় যাতে স্কুল কম্যুনিটির জন্য পরামর্শ ও মতামত থাকে প্রতিবেদনে সামগ্রিক মানের ভিত্তিতে নম্বর থাকে যা অগ্রগতি প্রতিবেদনে উল্লিখিত


ওয়েব পেজে এই প্রতিবেদন ইংরেজিতে
পাওয়া যাবে (Find a School -এ যান এবং আপনার স্কুলের নাম লিখুন এতে আপনি স্কুলের ওয়েব পেজে চলে যাবেন “Statistics”-এ ক্লিক করুন, যার লিংক পাওয়া যাবে ওয়েব পেজের বাম দিকে এই ওয়েব সাইটে প্রতিটি স্কুলের জবাবদিহিতার বিষয়ে নানা তথ্য পাওয়া যাবে।)  


অ্যারিস

অ্যাচিভমেন্ট রিপোর্টিং এন্ড ইনোভেশন সিস্টেম (অ্যারিস) (সাফল্য অবগত করা এবং উদ্ভাবন ব্যবস্থা) অভিনব, সমন্বিত, ওয়েব ভিত্তিক উপাত্ত ব্যবস্থাপনা সিস্টেম যা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক নৈপুণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে এই ব্যবস্থা নিউ ইয়র্ক সিটির শিক্ষার্থী ও স্কুলগুলোর অ্যাকাডেমিক অগ্রগতির উন্নয়নে শিক্ষক ও পিতামাতাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে  


এআরআইএস প্যারেন্ট লিংকে লগ ইন

 


এই পৃষ্ঠার
ইংরেজি সংস্করণ দেখতে, যেখানে আরও তথ্য থাকতে পারে, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন