গ্রহণযোগ্য ইন্টারনেট ব্যবহার নীতি
অচিরেইআসছে
গোপনীয়তা সংক্রান্ত নীতি
A. ডিপার্টমেন্ট অব এডুকেশন নিজের সাইটে “কুকি” ব্যবহারের অধিকার সংরক্ষণ করে। কুকি এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ডিপার্টমেন্ট অব এডুকেশনের সিস্টেম ব্যবহারের জন্য এবং কম্পিউটারের ড্রাইভ বা ডিস্ক-এ ব্যবহারকারীর তথ্য সংরক্ষণের জন্য ওয়েব সাইট ব্যবহারকারী অনুমোদনপ্রাপ্ত কী না, সেটা শনাক্ত করাসহ অন্য প্রয়োজনে ডিপার্টমেন্ট অব এডুকেশন ব্যবহার করে। যেসব তথ্য সংরক্ষণ করা হয়, তার মধ্যে আছে ব্যবহারকারীর ওয়েব সাইট ব্যবহারের তারিখ ও সময় এবং অনলাইনে তিনি যে কর্মকাণ্ড করেছেন ইত্যাদি, তবে তা শুধু এর মধ্যেই সীমিত না হতে পারে। যে তথ্য সংরক্ষণ করা হয়, তার একমাত্র উদ্দেশ্য ডিপার্টমেন্ট অব এডুকেশনের পরিষেবা উন্নত করা এবং ব্যবস্থাজুড়ে পরিসংখ্যানগত তথ্য সরবরাহ করে শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ সমৃদ্ধ করতে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সহায়তা দেয়া। গ্রহণযোগ্য ইন্টারনেট ব্যবহার নীতিতে অন্য কোন কিছু বলা হয়ে থাকলে ডিপার্টমেন্ট অব এডুকেশন ওয়েব সাইট ব্যবহারকারীর শনাক্তকরণযোগ্য ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য কুকি ব্যবহার করবে না। ব্যক্তিগত শনাক্তকরণযোগ্য তথ্যের মধ্যে রয়েছে নাম, বাড়ির ঠিকানা, ইমেইল ঠিকানা এবং টেলিফোন নম্বর, তবে তা এর মধ্যে সীমিত না থাকতেও পারে।
B. চিল্ডেন্স ইন্টারনেট প্রোটেকশন অ্যাক্ট (ছেলেমেয়েদের ইন্টারনেট সুরক্ষা বিধি, “সিআইপিএ”)-এর শর্ত অনুযায়ী ডিপার্টমেন্ট অব এডুকেশন শিক্ষার্থীর অনলাইনে গতিবিধির প্রতি নজর রাখবে। এ ধরনের নজরদারির ফলে কোন ব্যবহারকারী ডিপার্টমেন্ট অব এডুকেশনের ইন্টারনেট ব্যবহার নীতি, শিক্ষার্থী শৃঙ্খলা বিধি কিংবা আইন অমান্য করলে তা বের করা যাবে। এছাড়াও ডিপার্টমেন্ট অব এডুকেশন অন্যান্য ব্যবহারকারীদের (যেমন ছাত্র ছাড়া অন্য্ কেউ) অনলাইন গতিবিধির ওপর নজরদারি করার অধিকার সংরক্ষণ করে।
C. ডিপার্টমেন্ট অব এডুকেশন ব্যবহৃত সফটওয়্যারের দেয়া তথ্য যা সম্ভাব্য গ্রহণযোগ্য ইন্টারনেট ব্যবহার নীতি লঙ্ঘন সম্পর্কিত যেমন গবেষণা, নজরদারি, এবং/অথবা শনাক্তকরণ, সেগুলোর প্রয়োগ বা পর্যালোচনার অধিকার সংরক্ষণ করে।
D. ব্যবহারকারীকে সচেতন থাকতে হবে যে তাদের ব্যক্তিগত নথি আদালতে এবং প্রশাসনিক প্রক্রিয়ায় উত্থাপনযোগ্য ও নথি সংক্রান্ত সরকারি আইন অনুযায়ী প্রকাশিত।
E. সিস্টেম ব্যবহারকারীযখন ডিপার্টমেন্ট অব এডুকেশনের সিস্টেম ব্যবহার করবেন, তখন তাদের ব্যক্তিগত ফাইলের উপকরণের এবং অনলাইনে তাদের গতিবিধির গোপনীয়তা প্রত্যাশা করতে পারবেন।
দায়মুক্তি: দায়বদ্ধতার সীমা
১) ডিপার্টমেন্ট অব এডুকেশন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ধরনের নিশ্চয়তা দিচ্ছে না যে, ডিপার্টমেন্ট অব এডুকেশনের সিস্টেমের কর্মক্ষমতা বা সার্ভিস ভুল-বিবর্জিত বা নিখুঁত থাকবে। ব্যবহারকারী উপাত্ত ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা সার্ভিসের ধারাবাহিকতা বাধাগ্রস্ত হওয়াসহ, যেকোন ভাবে ক্ষতিগ্রস্ত হলে ডিপার্টমেন্ট অব এডুকেশন তার জন্য দায়ী থাকবে না। সিস্টেমে সংরক্ষিত তথ্যের বা সিস্টেমের মাধ্যমে প্রাপ্ত তথ্যের শুদ্ধতা বা মান সম্পর্কে ডিপার্টমেন্ট অব এডুকেশন কোনভাবে দায়বদ্ধ নয়। কোন ব্যবহারকারীর অনুমোদনবহির্ভুত ব্যবহারের কারণে উদ্ভুত আর্থিক ক্ষয়ক্ষতির জন্য ডিপার্টমেন্ট অব এডুকেশনকে দায়বদ্ধ করা যাবে না।
২) ব্যবহারকারীর ইচ্ছামূলকভাবে সিস্টেম অপব্যবহার করার কারণে সংঘটিত ক্ষয়ক্ষতির জন্য ব্যবহারকারীকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ডিপার্টমেন্ট অব এডুকেশন এবং ডিপার্টমেন্ট অব এডুকেশনের সাথে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টকে দায়বদ্ধ করা যাবে না।
অনুগ্রহপূর্বক জেনে রাখবেন যে এখানে যেসব তথ্য রয়েছে তা এপ্রিল ২০০১ পর্যন্ত সঠিক। যেহেতু সময় সময় ডিপার্টমেন্ট অব এডুকেশনের নিয়ম ও নীতি পরিবর্তিত হয়, তাই এখানে দেয়া তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দেয়া যাচ্ছে।
বাড়তি তথ্যের জন্য অনুগ্রহ করে গ্রহণযোগ্য ইন্টারনেট ব্যবহার নীতি পর্যালোচনা করুন।
ডিপার্টমেন্ট অব এডুকেশন কোন ঘোষণা ছাড়া এই নীতি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
সমান সুযোগ সংক্রান্ত নীতি
নারী ও সংখ্যালঘুদের ন্যায়ভিত্তিক সুযোগ-প্রদানকারী নিয়োগদাতা
জাতি, বর্ণ, ধর্ম, বিশ্বাস, জাতীয়তা, রাষ্ট্রীয় পরিচয়, বিদেশিত্ব, নাগরিকত্ব সংক্রান্ত অবস্থা, বয়স, বিবাহসংক্রান্ত অবস্থা, সহযোগিতাগত অবস্থা, প্রতিবন্ধিতা, লৈঙ্গিক অগ্রাধিকার, পুরুষ-নারীত্ব (লিঙ্গ), সামরিক অবস্থা, আইনানুযায়ী অনুমোদন থাকলে গ্রেফতার বা শাস্তিপ্রাপ্ত হওয়ার পূর্ববর্তী রেকর্ড, প্রকাশিত লক্ষণ থেকে জানা যায় এমন বংশগত রোগের বৈশিষ্ট থাকা, কিংবা কখনও পারিবারিক সহিংসতা, যৌন অপরাধ এবং উত্যক্ত হওয়ার শিকার হওয়ার অবস্থার ভিত্তিতে বিবেচনা না করে শিক্ষা ও চাকুরির সুযোগ প্রদান করা এবং যৌন হয়রানি বা প্রতিশোধগ্রহণসহ উপরে বর্ণিত যে কোন একটি কারণের ভিত্তিতে হয়রানি করা হয় না, এমন একটি পরিবেশ বজায় রাখা নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের নীতি।
এই নীতি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইনের টাইটেল VI এবং VII, ১৯৭২ সালের সংশোধিত শিক্ষা আইনের টাইটেল IX, ১৯৬৭ সালের কর্মক্ষেত্রে বয়স সংক্রান্ত ভেদাভেদ রোধ আইন, ১৯৭৩ সালের পুনর্বাসন আইনের সেকশন ৫০৩ ও ৫০৪, ১৯৭৪ সালের সংশোধিত ন্যায্য আদর্শ শ্রম আইন, ১৯৮৬ সালের ইমিগ্রেশন পুনর্গঠন ও নিয়ন্ত্রণ আইন, ১৯৯০৯ সালের প্রতিবন্ধি আমেরিকানদের জন্য আইন, ১৯৯১ সালের নাগরিক অধিকার আইন, নিউ ইয়র্ক স্টেট/সিটি মানবাধিকার আইন এবং নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের নিউ ইয়র্ক সিটি স্কুল ডিস্ট্রিক্ট যৌথ দরকষাকষি চুক্তির বৈষম্যহীনতার ধারা অনুযায়ী।
এই আইন প্রতিপালন সংক্রান্ত তদন্তের জন্য সকল অনুসন্ধান নিচের ঠিকানায় পাঠানো যেতে পারে:
Office of Equal Opportunity
65 Court Street, Brooklyn, New York 11201
(718) 935-3320