Bengali

লার্ন অ্যাট হোম ইনস্ট্রাকশনাল অ্যাকটিভিটিজ

প্রিয় পিতামাতা ও শিক্ষার্থী

সপ্তাহকালব্যাপী কিছু কিছু স্কুল বন্ধ থাকার কারণে বর্তমানে আমরা কঠিন ও অস্বাভাবিক সময়ের মুখোমুখি। আমরা স্বীকার করি যে ঠিক এই সময়ে লেখাপড়ায় এই ছেদ শিক্ষার্থী ও পিতামাতাদের একটি কঠিন অবস্থার মুখোমুখি করে তুলতে পারে। স্কুল বন্ধ থাকলেও আমরা শিক্ষার্থীদের এ সময় লেখাপড়া চালিয়ে যেতে এবং তাদের ইতোমধ্যে পাঠ করা বিষয় সম্পর্কে আরও গভীরভাবে অধ্যয়ন করতে পরামর্শ দিচ্ছি।

সাফল্যের পথে শিক্ষার্থীদের অগ্রযাত্রা অব্যাহত রাখায় সহায়তা দিতে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন কিন্ডারগার্টেন থেকে ১২ গ্রেডের শিক্ষার্থীদের জন্য লার্ন অ্যাট হোম (বাড়িতে অধ্যয়ন করা) শিক্ষানির্দেশনা কর্মকাণ্ড তৈরি করেছি। ইংরেজি ভাষা শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা দেয়ার জন্য আমরা  তথ্য-উপকরণ অন্তর্ভুক্ত করেছি। বাধ্যতামূলক না হলেও এসব তথ্য-উপকরণ ব্যবহার করতে এবং তারা যে লেখাপড়া করছে, তার প্রমাণ রাখতে আমরা শিক্ষার্থীদের উ
সাহিত করছি।

লার্ন অ্যাট হোম কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত আছে

  • সুপারিশকৃত দৈনিক পাঠ্যসূচি
  • শিক্ষানির্দেশনা কর্মকাণ্ড
  • এক সপ্তাহের জন্য বাড়িতে শিক্ষানির্দেশনা অব্যাহত রাখার লক্ষ্যে সুপারিশকৃত শিক্ষামূলক টেলিভিশন শো এবং ওয়েবসাইট।  

এই দুর্যোগের সময় আমরা অ্যাভেন্টা লার্নিং, অ্যাচিভ ৩০০০ এবং রিভারডিপ-এর সাথে অংশীদারিত্ব গড়ে তুলেছি যাতে শিক্ষার্থীদের জন্য নানান ধরনের অনলাইন কোর্সের ব্যবস্থা করা যায়। এসব অনলাইন কোর্স শিক্ষার্থীদের মূল প্রাতিষ্ঠানিক পাঠ্য বিষয়ে বাড়িতে বসে লেখাপড়া অব্যাহত রাখার সুযোগ দেবে। কোর্সগুলো স্কুল বন্ধ থাকাকালে সপ্তাহে সাত দিন/২৪ ঘন্টা পাওয়া যাবে।

 

আপনার যদি ইন্টারনেটে এগুলো পাওয়ার সুযোগ না থাকে বা আপনি যদিএর একটি কপি পেতে আগ্রহী হন, তাহলে যে স্থানগুলো থেকে আপনি একটি ছাপানো কপি সংগ্রহ করতে পারবেন, সে স্থানগুলোর ঠিকানার জন্য এখানে ক্লিক করুন।

 

আপনার ভাষায় প্রতিটি গ্রেডের জন্য একটি ভূমিকা এবং আপনার সন্তানের জন্য বহুসংখ্যক কর্মকাণ্ড দেখতে পাবেন। এছাড়াও অনেকগুলো শিক্ষামূলক ওয়েবসাইট রয়েছে আরও ধারণালাভের জন্য আপনি ও আপনার সন্তান সেগুলো পরীক্ষা করে দেখতে পারেন। 

 

লার্ন অ্যাট হোম ইনস্ট্রাকশনাল অ্যাকটিভিটিজ

লার্ন অ্যাট হোম ইনস্ট্রাকশনাল অ্যাকটিভিটিজ: কিন্ডারগার্টেন
শিক্ষামূলক ওয়েবসাইট

লার্ন অ্যাট হোম ইনস্ট্রাকশনাল অ্যাকটিভিটিজ: গ্রেড ১
শিক্ষামূলক ওয়েবসাইট

লার্ন অ্যাট হোম ইনস্ট্রাকশনাল অ্যাকটিভিটিজ: গ্রেড ২
শিক্ষামূলক ওয়েবসাইট

লার্ন অ্যাট হোম ইনস্ট্রাকশনাল অ্যাকটিভিটিজ: গ্রেড ৩
শিক্ষামূলক ওয়েবসাইট

লার্ন অ্যাট হোম ইনস্ট্রাকশনাল অ্যাকটিভিটিজ: গ্রেড ৪
শিক্ষামূলক ওয়েবসাইট

লার্ন অ্যাট হোম ইনস্ট্রাকশনাল অ্যাকটিভিটিজ: গ্রেড ৫
শিক্ষামূলক ওয়েবসাইট

লার্ন অ্যাট হোম ইনস্ট্রাকশনাল অ্যাকটিভিটিজ: গ্রেড ৬
শিক্ষামূলক ওয়েবসাইট

লার্ন অ্যাট হোম ইনস্ট্রাকশনাল অ্যাকটিভিটিজ: গ্রেড ৭
শিক্ষামূলক ওয়েবসাইট

লার্ন অ্যাট হোম ইনস্ট্রাকশনাল অ্যাকটিভিটিজ: গ্রেড ৮
শিক্ষামূলক ওয়েবসাইট

লার্ন অ্যাট হোম ইনস্ট্রাকশনাল অ্যাকটিভিটিজ: গ্রেড ৯-১২ 


 

অনলাইনে শিক্ষা


     

অ্যাভেন্টা লার্নিং
(গ্রেড ৬-১২, শুধু ইংরেজি)

অ্যাভেন্টা লার্নিং মিডল্ ও হাই স্কুল শিক্ষার্থীদের অনলাইন কোর্স করার সুযোগ দেয়। নিউ ইয়র্ক সিটির বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোর ৬-১২ গ্রেডের সকল শিক্ষার্থীকে সহায়তা দেয়ার জন্য এদের মূল পাঠ্য বিষয়ে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে।  

অনলাইনে অ্যাভেন্টা ওয়েবসাইটে কীভাবে প্রবেশ করতে হবে


    

অ্যাচিভ ৩০০০ অনলাইন লার্নিং প্রোগ্রাম 
(গ্রেড ২-১২, ইংরেজি ও স্প্যানিশ)

অ্যাচিভ ৩০০০ কিডবিজ (২-৫ গ্রেডের জন্য) এবং টিনবিজ (৬-১২ গ্রেডের জন্য) অনলাইন সাক্ষরতা কর্মসূচি যা শিক্ষার্থীদের একটি উদ্দীপনাময় অনলাইন কর্মকাণ্ডের মাধ্যমে রিডিং, রাইটিং ও শব্দভাণ্ডার অনুশীলনীর সুযোগ দেয়।  
অনলাইনে অ্যঅচিভ ৩০০০-এ কীভাবে প্রবেশ করতে হবে


   

ডেসটিনেশন ম্যাথ
(গ্রেড কে-১২, ইংরেজি ও স্প্যানিশ)

ডেসটিনেশন ম্যাথ একটি অনলাইন গণিত কর্মসূচি যা বাস্তব জগতের সমস্যা এবং কমপিউটার অ্যানিমশেন ব্যবহার করে উদ্দীপনামূয় অনলাইন কর্মকাণ্ড ব্যবহারের মাধ্যমে গণিত শিক্ষার সুযোগ দেয়। 

এটি ব্যবহারের জন্য সাইন অন করতে http://destination.nycenet.edu ওয়েব সাইটে যান

    • ইউজার নেম: studentnyc
    • পাসওয়ার্ড: student